1. admin@www.internationalpressclub.info : ইন্টারন্যাশনাল প্রেসক্লাব :
ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের ভিশন - ইন্টারন্যাশনাল প্রেসক্লাব

ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের ভিশন

সত্য, বস্তুনিষ্ঠতা, ন্যায়বিচার ও পেশাদারিত্বের ভিত্তিতে একটি শক্তিশালী, স্বাধীন, দায়িত্বশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন সাংবাদিক সমাজ গড়ে তোলা, যা গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং জনকল্যাণ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে।

সাংবাদিকদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এমন একটি গণমাধ্যম পরিবেশ সৃষ্টি করা, যেখানে স্বাধীন মতপ্রকাশ, তথ্যের অবাধ প্রবাহ এবং জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা বিকশিত হবে এবং সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত হবে।

দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ, নির্ভরযোগ্য ও প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের ভিশন।

অফিস: বাইতুল হক টাওয়ার, ১০ম তলা, ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা,
ঢাকা-১০০০, বাংলাদেশ।

© ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব